শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :

স্ত্রীকে মারধরের অভিযোগে গ্রেফতার করণ মেহরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১

‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালের তারকা করণ মেহরার সঙ্গে স্ত্রী নিশা রাওয়ালের দাম্পত্য জীবন খুব একটা ভালো যাচ্ছে না, দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিলো এমন গুঞ্জন। এরইমধ্যে গোরেগাঁও পুলিশের হাতে গ্রেফতার হলেন করণ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, স্ত্রী নিশা রাওয়ালকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছোটর্দার এই অভিনেতাকে।

গার্হস্থ্য হিংসার আওতায় করণের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ।

নিশা তার অভিযোগের জানিয়েছেন, শুরুতে দু’জনের কথাকাটাকাটি হয়, পরে করণ তাকে মারধর করেন। করণের উপর ভারতীয় দণ্ডবিধির ৩৩৬, ৩৩৭, ৩৩২, ৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজই আদালতে তোলা হবে করণকে।

একটি ফিল্মের শুটিং সেটেই পরিচয় করণ-নিশার। এরপর ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৭ সালে তাদের ঘর আলোকিত করে আসে পুত্র সন্তান কাভিস।

দু’জনের একসঙ্গে ডান্স রিয়ালিটি শো নাচ বলিয়ে-তেও অংশ নিয়েছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD