শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

করোনায় গত ২৪ ঘণ্টায় একজনও মারা যায়নি, যুক্তরাজ্যের ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১

সারা বিশ্বে করোনায় শত শত মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ভারতীয় ধরন নিয়ে বাড়ছে উদ্বেগ। এমন এক সময়ে সুখবর শুনাল যুক্তরাজ্য। দেশটি ঘোষণা করেছে যে, করোনা মহামারি শুরুর পর থেকে যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় একজনও মারা যায়নি। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ তথ্যমতে যুক্তরাজ্যে নতুন করে ৩ হাজার ১৬৫ জনের শরীরে কভিড-১৯ শনাক্ত করা হয়েছে। সোমবারে এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৩৮৩ জন। আর গত সপ্তাহের এই দিনে শনাক্ত করা হয়েছিল ২ হাজার ৪৯৩ জন।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, এই সংবাদ শোনার পর পুরো দেশের মানুষ খুবই আনন্দিত হবে। কভিড-১৯ ভ্যাকসিন স্পষ্টতই কাজ করছে, আপনাকে এবং আপনার প্রিয় মানুষদের রক্ষা করছে।

সূত্র: বিবিসি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD