শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

ভারতে করোনায় মৃতদের পরিবারকে এক মাসের মধ্যে পেনশন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য পেনশনের নিয়ম আরও সহজ করেছে ভারত সরকার। এ বিষয়ে একটি নির্দেশিকাও জারি করেছে দেশটি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ওই নির্দেশিকায় বলা হয়েছে, নিয়মের গেরো কাটিয়ে কোভিডে মৃত কর্মীর পরিবারকে এক মাসের মধ্যে পেনশন দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, কোভিডের কারণে পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যু হয়েছে। ফলে তার পরিবার সমস্যায় পড়েছে। এমন অবস্থায় দ্রুত ওই পরিবারের হাতে যাতে পেনশন পৌঁছে দেওয়া যায়, সেজন্যই এ পদক্ষেপ। ভারতীয় রেল ইতিমধ্যেই তাদের কর্মীদের পরিবারের জন্য এ বিষয়ে পদক্ষেপ করেছে।

নির্দেশিকায় বলা হয়েছে, মৃত্যুর প্রমাণপত্র বা ডেথ সার্টিফিকেট জমা করে আবেদন করলেই পেনশনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ফলে কম সময়ের মধ্যে পেনশনের টাকা ওই পরিবারগুলোর হাতে আসবে।

আনন্দবাজার পত্রিকার খবরে আরও বলা হয়, মৃত্যুর পর সরকারি সার্টিফিকেট পেতেও অনেক সময় দেরি হয়। তাই সেই চূড়ান্ত সার্টিফিকেট পাওয়ার আগে হাসপাতাল বা চিকিৎসকের দেওয়া মৃত্যুর সার্টিফিকেট দিয়েও পেনশনের আবেদন করা যাবে বলে স্থির করেছে ভারতীয় রেল।

ভারতের রেল কর্মকর্তারা জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে ভারতীয় রেলের অনেক কর্মীর পরিবার পেনশন এবং পিএফের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ সময় মতো মৃত্যুর সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না। ফলে দেরি হচ্ছে পেনশন বা পিএফের টাকা পাওয়ার ক্ষেত্রে। সে কারণেই হাসপাতালের সার্টিফিকেট দিয়ে পেনশনের আবেদন করা যাবে বলে স্থির হয়েছে।

এ ব্যাপারে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ পেনশন এবং পেনশনভোগী কল্যাণ দফতরের এই সংস্কার নিয়ে জিতেন্দ্র বলেছিলেন, কোভিডের জেরে বা সংশ্লিষ্ট কারণে কর্মরত কোনও ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারের লোক যদি মৃত্যুর সার্টিফিকেট জমা দেন এবং পেনশনের দাবি করেন, তাহলে শর্তসাপেক্ষে তৎক্ষণাৎ তা মঞ্জুর করা হবে। সে ক্ষেত্রে চিরাচরিত পদ্ধতির শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD