শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

২৪ ঘণ্টায় করোনায় ৩০ জনের মৃত্যু, শনাক্ত ১৯৭০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ১ হাজার ৯৭০ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

দেশে এখন পর্যন্ত ৮ লাখ ১২ হাজার ৯৬০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (০৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD