টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। তার প্রিয় ফল আম। আর তাই আম খাওয়ার লোভ কখনোই সামলাতে পারেন না। এবার আম খেয়ে আলোচনায় এই অভিনেত্রী।
পরনে লালপাড়ের সাদা শাড়ি, কপালে লাল টিপ। কানে, হাতে, গলায় সোনার গহনা। ষোল আনা বাঙালি বধূ বেশে মনের সুখে আম খাচ্ছেন তিনি। মিমির ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এটা আমার আম জিন্দিগি।’
কিছুদিন আগেই একটি ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন মিমি। বাঙালি বধূর বেশে স্টিল ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন তিনি। সেই পোশাকেই নতুন এই ভিডিওটি শুট করা। ভিডিওতে মিমি জানান—‘ফলের রাজা আমই তার সবচেয়ে প্রিয়। তাই শুটিংয়ের অবসরে আমের স্বাদে মজেছিলেন। চেটেপুটে আম খাওয়া উচিত বলেও জানান এই নায়িকা।