পুত্র সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। বুধবার (১৪ জুলাই) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছেলের হাতের একটি ছবি এবং দীর্ঘ পোস্ট শেয়ার করে মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী।
দিয়া মির্জা ও বৈভব রেখি দম্পতি তাদের পুত্র সন্তানের নাম রাখেছেন আভ্যিয়ান আজাদ রেখি।
বলিউডের এই অভিনেত্রীর পোস্টের মাধ্যমে জানা গেছে- গত ১৪ মে নতুন এই অতিথিকে স্বাগত জানিয়েছেন তারা। কিন্তু সে ছিলো প্রিম্যাচিউর বেবি। যার কারণে সে এখন নিওনাটাল আইসিইউতে আছে।