শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প

আনুশকার মতো ঝলমলে ত্বক পেতে যে ফেসপ্যাক ব্যবহার করবেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

উজ্জ্বল, ঝলমলে ত্বক কে না চায়। আর সুন্দর ত্বকের জন্য অনেকে বাড়িতে আবার অনেকে পার্লারে যেয়ে ত্বকের পরিচর্যা করে। তবে বাড়িতে বসেই যদি আপনার পচ্ছন্দের তারকার ফেসপ্যাক ব্যবহার করতে পারেন, তাহলে কেমন হবে বলেন তো? বলিউডের খ্যাতনামা অভিনেত্রী আনুশকা শর্মা তাঁর ম্যাজিক ফেসপ্যাক শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।

মা হওয়ার পরেও সৌন্দর্যে সামান্যতম ভাটা পড়েনি আনুশকার। নিজের রূপ-যৌবনকে ধরে রেখেছেন আগের মতোই। আর তার এই লাবণ্যময়ী চেহারার পেছনে রয়েছে জাদুকরী এক ফেসপ্যাক। সুন্দর ত্বকের জন্য প্রতিদিনই এই ফেসপ্যাক ব্যবহার করেন আনুশকা।

আনুশকার জাদুকরী ফেসপ্যাক

১. কয়েকটি নিমপাতা বেটে নিন অথবা দুই টেবিল চামচের মতো নিমের গুঁড়া নিন।

২. এরপর অল্প টক দই নিতে হবে। একবার ব্যবহারের জন্য এক চা চামচ যথেষ্ট।

৩. এর সঙ্গে এক চামচ গোলাপ পানি ব্যবহার করতে হবে।

৪. সর্বশেষ উপাদান হলো দুধ।

ওপরের সব উপাদান একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে মুখে ব্যবহার করুন। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।

এ ছাড়া ত্বকের যত্নে ডিটক্সিফাইংয়ের ওপর গুরুত্ব দেন আনুশকা। প্রতিদিন পর্যাপ্ত পানি খেতে হবে, সেই সঙ্গে বাইরের খাবার, প্রসেসড খাবার এড়িয়ে চলতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD