শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

গলা শুকিয়ে ঘুম ভেঙে যায় কেন জানেন?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

ঘরবন্দি জীবনে ঘুমের সমস্যা হচ্ছে অনেকেরই। কারও ভালো ঘুম হয় না, কারও ঘুম আসতে দেরি হয়, কারও বা খুব কম ঘুম হয় আবার কারও বা একদমই ঘুম হয় না। রাতের বেলা ঘুমানোর জন্য ছটফট করলেও ঠিকমতো ঘুম আসে না অনেকেরই।

চোখ বুজলেই গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। মনে হয় যেন সারাদিনে মুখে পানি পড়েনি। প্রায়ই এমন হয়? হলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। তবে ঠিক কী কী কারণে এই উপসর্গগুলো দেখা দেয়। জেনে নিন সেগুলো—

গলা শুকিয়ে যায় কেন?

১. যাদের হাঁপানির সমস্যা থাকে, তারা নাকের বদলে মুখ দিয়ে নিঃশ্বাস নেন। সে কারনে মুখের লালা শুকিয়ে যায় এবং পানি পিপাসা পায়।

২. সুগারের একটি লক্ষণীয় উপসর্গ হলো গলা শুকিয়ে যাওয়া। হাই প্রেশারের সমস্যা থাকলেও রাতে ঘাম হয় এবং গলা শুকিয়ে যায়।

৩. নার্ভের রোগীদের মধ্যেও এই সমস্যা দেখা যায়। এমনকি যারা অবসাদে ভোগেন, তাদের মধ্যেও এই প্রবণতা দেখা যায়।

৪. স্ট্রোকের পরেও গলা শুকিয়ে যায়। রাতে গলা শুকিয়ে যাওয়ার হাত থেকে রেহাই পেতে গেলে ধূমপান বন্ধ করুন। চা কিংবা কফি খান। সর্দির কারণে নাক বন্ধ থাকলে ভ্যাপার নিন। বেশি করে পানি পান করুন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD