সদ্য সিনেমা হলে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা প্রিয়মনির প্রথম ছবি ‘কসাই’। মডেলিংয়ের মধ্যে দিয়েই সিনেমা জগতে কাজের সুযোগ আসে তার। তাইতো সুযোগ পেলেই মডেলিং করেন এই সুন্দরী।
এবার আহাম ফ্যাশন হাউজের ঈদ ফটোশুটে অংশ নিলেন প্রিয়মনি। রোববার (১৮ জুলাই) রাজধানীর বারিধারায় আহাম কার্যালয়ে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নেন তিনি।
এ ব্যাপারে প্রিয়মনি বলেন, ‘প্রথমবার গৌতম সাহা দাদার কোরিওগ্রাফিতে কাজ করলাম। দারুণ কাজ হয়েছে। আর আহামে ঈদ কালেকশন অনেক ভালো। চমৎকার সব পোশাকের সমাহার। সবগুলো পোশাকই আমার দারুণ পছন্দ হয়েছে।’