শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :

স্বামী পর্ন ছবি তৈরির মামলায় গ্রেপ্তার, শুটিং বাতিল শিল্পা শেট্টির!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১

শিল্পা শেট্টির সবকিছু ছিল যাকে বলে ‘পিকচার পার্ফেক্ট’। ডান্স রিয়্যালিটি শোয়ের শুটিং, প্রায় এক দশক পর প্রিয়দর্শনের মতো নামি পরিচালকের সিনেমায় কামব্যাক, হাসিখুশি সংসার। এরপর আচমকা ছন্দপতন। যাকে বলে সশব্দে! পর্ন ফিল্ম বানানো এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ সোমবার রাতে গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী, রাজ কুন্দ্রা।

পর্ন ছবি তৈরির ব্যবসার সঙ্গে রাজ কুন্দ্রার নাম জড়ানোয় হইচই বলিউড জুড়ে। অভিযুক্তকে আগামী ২৩শে জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে, জানিয়েছে সংসাবদ সংস্থা এএনআই। আর এই ঘটনার জেরেই নিজের সমস্ত শুটিং বাতিল করেছেন শিল্পা।

মুম্বাই পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘পর্নোগ্রাফি সিনেমা তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করা নিয়ে গত ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিল ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের পর আমরা রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছি। যিনি এই মামলায় মূল ষড়যন্ত্রকারী বলে মনে করা হচ্ছে। সেই মামলায় আমাদের কাছে পর্যাপ্ত তথ্য আছে।’

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই এই ব্যাপারে রাজ কুন্দ্রার নামে পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছিল। বলা হয়েছিল,মোবাইল অ্যাপের মাধ্যমে নীল ছবি ছড়িয়ে বিরাট বড় ব্যবসা ফেঁদে বসেছিলেন রাজ। সেই সব নীল ছবি তৈরির মুখের মূল পান্ডাও নাকি ছিলেন শিল্পা শেট্টির স্বামী। সেই অভিযোগের তদন্তে নেমেই এবার মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেফতার রাজ। আগাম জামিনের আবেদন তিনি করেছিলেন বটে তবে তা নাকচ হয়ে গেছিল।

সেইমুহূর্তে এক বড়সড় চ্যানেলের বহুল জনপ্রিয় ডান্স রিয়েলিটি শোয়ের শুটিং সারছিলেন শিল্পা শেট্টি। ওই শো-এর অন্যতম বিচারক রূপেই দেখা যায় তাঁকে। শো-এর বাকি দুই বিচারক হলেন অনুরাগ বসু ও গীতা কাপুর।

জানা গেছে, স্বামীর এই গ্রেপ্তার খবর সামনে আসতেই তৎক্ষণাৎ সমস্ত শুটিং বাতিল করে দিয়েছেন শিল্পা। তবে অভিনেত্রী শুটিং বাতিল করলেও শো-এর শুটিং মোটেই ক্যানসেল করেননি শো কর্তৃপক্ষ। অনুষ্ঠানের প্রতিযোগীরা তো রয়েছে বটেই, বাকি দুই বিচারকদের নিয়েই পুরোদমে ওই জনপ্রিয় ডান্স রিয়েলিটি শোয়ের শুটিং চালু রেখেছেন শো কর্তৃপক্ষ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD