শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :

ফের একসঙ্গে আমির খান-কিরণ রাও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেকশন বয় আমির খান এবং পরিচালক কিরণ রাও গত ৩ জুলাই বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছেন। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তারা। দাম্পত্য জীবনে বিচ্ছেদ হলেও ফের একসঙ্গে দেখা গেছে তাদের।

শুক্রবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। আমির খানের পরের ছবি ‘লাল সিং চাড্ডা’র সেটে প্রযোজক ও প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে টেবিল টেনিস খেলেন আমির। আর এতে তার সঙ্গী ছিলেন ছবির টিম ও তাদের ছেলে আজাদ।

টেবিল টেনিসে ছবির আরেক অভিনেতা দক্ষিণের নাগা চৈতন্যকেও দেখা গেছে। জানা গেছে, বর্তমানে লাদাখে ছবিটির শেষ পর্বের শুটিং চলছে। এছাড়াও আমির ও কিরণকে একসঙ্গে সিনেমা দেখতে দেখা গেছে। আর সেসব ভিডিও স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবি প্রযোজনা করছে তারই সংস্থা আমির খান প্রোডাকশনস। সঙ্গী হিসেবে কিরণ রাও থাকায় এর শুটিংয়ের ক্ষেত্রেও একসঙ্গে কাজ করছেন তারা। তবে বিচ্ছেদের সময় আমির খান-কিরণ রাও জানিয়েছিলেন তারা ছেলে আজাদের জন্য সব সময়ই পাশে থাকবেন। আর সে কারণেই হয়তো দুজনকে একসঙ্গে দেখা গেল। সূত্র : হিন্দুস্তান টাইমস ও নিউজ এইটটিন

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD