শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :

কেন আলাদা থাকছেন ইন্দ্রনীল-বরখা?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

টালিউডের তারকা দম্পতি ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা সেনগুপ্ত একসঙ্গে থাকছেন না। এখনো বিচ্ছেদের সিদ্ধান্ত না নিলেও তাদের আলাদা থাকার বিষয়টিতে অনেকেই অবাক হয়েছেন। এদিকে গত মাসের মাঝামাঝি সময়ে তাদের দীর্ঘ ১৩ বছরের সংসার ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা যায়।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, ইশা সাহার সঙ্গে প্রেম করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এজন্যই বরখা-ইন্দ্রনীলের ১৩ বছরের দাম্পত্য জীবন এখন টালমাতাল।

এই চর্চিত প্রেম কাহিনির শুরু মাস ছয়েক আগে। ‘তরুলতার ভূত’ নামে একটি সিনেমায় ইন্দ্রনীলের বিপরীতে অভিনয় করেন ইশা। শুটিং সেটে তাদের মাঝে বন্ধুত্ব গড়ে উঠে। সেই দৃশ্য অনেকেরই নজর এড়ায়নি। তবে ইন্দ্রনীল-বরখার মজবুত সম্পর্কের কথা ভেবে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেননি।

জানা যায়, গত কয়েক মাস ধরে একসঙ্গে থাকছেন না এই দম্পতি। তবে ডিভোর্সের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তারা। এই গুঞ্জন সত্য নয় বলে দাবি করেন বরখা। একই সুর ইন্দ্রনীলের মুখেও। এ দম্পতির ভাষায়—‘তাদের সংসার আগের মতোই অটুট আছে।’

এদিকে অভিনেত্রী ইশা সাহাকে নিয়ে ইন্দ্রনীলের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পর ইশা বলেছিলেন, ‘বিষয়টি নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার জীবনে এরকম কিছু ঘটছে বলে অন্তত নিজে জানি না। আর সিনেমার শুটিং শেষ হওয়ার পর ইন্দ্রনীলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD