শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :

৬ কোটি দিয়ে ফ্ল্যাট কিনলেন দিশা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

করোনার জেরে বলিউডের বক্স অফিস শূন্য হলেও বলিউড তারকারা কিন্তু নিজেদের নতুন বাড়ি-গাড়ি কিনতে পিছিয়ে নেই। এবার এই তালিকায় নাম লেখালেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি।

এখন শোনা যাচ্ছে, মুম্বাইয়ের খারে একটি হাই-এন্ড রিয়েল এস্টেট প্রোজেক্টে নতুন অ্যাপার্টমেন্ট কিনে ফেললেন দিশা পাটানি। মুম্বাইয়ের খারে রুস্তমজি প্যারামাউন্টের ১৬ তলায় ১,১১৮.৯ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন দিশা পাটানি। যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি।

রুস্তমজি প্যারামাউন্টের এই প্রোজেক্ট আবাসনের ভিতরেই বিলাশবহুল জীবনযাত্রার সবধরণের রসদ মজুত রয়েছে। মিনি থিয়েটার, স্পা, স্যালোঁ, ব্যাঙ্কোয়েট হল, স্কাই লজ, বিজনেস সেন্টার, জিমখানা সবই থাকছে আবাসনের ভিতরেই।

অনেকেই ধারণা, নতুন সংসার সাজাতেই নাকি দিশার এই অ্যাপার্টমেন্টটি নেওয়া।

টাইগার শ্রফের সঙ্গে দিশা পাটানির সম্পর্ক ও বিয়ে নিয়ে বলিউডে কম কানাঘুষা হয়নি। তবে দুজনেই বরাবরই নিজেদের সম্পর্কের ব্যাপারে প্রকাশ্যে কিছু না বললেওনিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবেই দাবি করে এসেছেন বরাবর। সূত্র: হিন্দুস্তান টাইমস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD