শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :

সালমানের মতো আমিও ভার্জিন: টাইগার শ্রফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

বলিউডের হালের আলোচিত অভিনেতা টাইগার শ্রফ নিজেকে ‘ভার্জিন’দাবি করেছেন। প্রযোজক ও অভিনেতা আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এ এসে নিজেই কথাটি জানান টাইগার।

যার অর্থ দাঁড়ায় জীবনে কোনোদিন শারীরিক সম্পর্কে লিপ্ত হননি অভিনেতা। ওই পর্বের কিছু ঝলক নেটমাধ্যমে পোস্ট করেছিলেন আরবাজ।

সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের বিভিন্ন কটাক্ষ টাইগারকে পড়ে শোনাচ্ছিলেন আরবাজ। একজন সেখানে জানতে চেয়েছিলেন টাইগার কখনো শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে কি-না।

জবাবে অভিনেতা বলেছেন, “না, আমি কখনো শারীরিক সম্পর্কে লিপ্ত হইনি। ঠিক সালমান খানের মতো।’

মজা করেই টাইগার যে এমন জবাব দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। বেশ কয়েক বছর আগে করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ সালমানকে এমন প্রশ্ন করা হলে তিনিও নিজেকে ‘ভার্জিন’ দাবি করেছিলেন।

ব্যক্তিজীবনে টাইগার আরেক বলিউড অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে প্রেম করছেন বলে শোনা যায়। বিভিন্ন সময়ে তাদের প্রেমের খবর সংবাদমাধ্যমে এসেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD