শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :

স্ত্রীর অভিযোগ অস্বীকার করে হানি সিংয়ের সাফাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : হানি সিং লেখেন, ‘এর আগে আমি কখনও আমার গানের লিরিক, আমার স্বাস্থ্য নিয়ে জল্পনা কিংবা নেতিবাচক মিডিয়া কাভারেজের বিষয়ে এমন বিবৃতি বা প্রেস নোট দেইনি। যাই হোক, আমি এমন একটা সময় এসে আর নীরব থাকতে পারছি না, কারণ এসব অভিযোগ সরাসরি আমার পরিবারের বিরুদ্ধে করা হয়েছে। আমার বৃদ্ধ মা-বাবা এবং আমার বোনের বিরুদ্ধে; যারা খুব খারাপ সময়ে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমাকে স্বাভাবিক থাকতে দিয়েছে। অভিযোগগুলো নিন্দনীয় ও মানহানিকর।’

জনপ্রিয় গায়ক, র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে স্ত্রী শালিনী তালওয়ারের করা পারিবারিক সহিংসতার মামলা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন হানি সিং।

এনডিটিভির খবরে বলা হয়, অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছেন হানি সিং। তার ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা ও বিদ্বেষপূর্ণ বলেও দাবি করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বিবৃতিতে হানি সিং লেখেন, ‘আমার ২০ বছরের সহচর, আমার স্ত্রী শালিনী তালওয়ার আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও বিদ্বেষপূর্ণ অভিযোগ এনেছেন। অভিযোগটি অত্যন্ত কুরুচিপূর্ণ।

‘এর আগে আমি কখনও আমার গানের লিরিক, আমার স্বাস্থ্য নিয়ে জল্পনা কিংবা নেতিবাচক মিডিয়া কাভারেজের বিষয়ে এমন বিবৃতি বা প্রেস নোট দেইনি। যাই হোক, আমি এমন একটা সময় এসে আর নীরব থাকতে পারছি না, কারণ এসব অভিযোগ সরাসরি আমার পরিবারের বিরুদ্ধে করা হয়েছে। আমার বৃদ্ধ মা-বাবা এবং আমার বোনের বিরুদ্ধে; যারা খুব খারাপ সময়ে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমাকে স্বাভাবিক থাকতে দিয়েছে। অভিযোগগুলো নিন্দনীয় ও মানহানিকর।’

বিবৃতিতে হানি সিং বলেন, গত ১৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে দেশের শিল্পী, কলা-কুশলীদের সঙ্গে তিনি কাজ করছেন।

‘সবাই আমার ও আমার স্ত্রীর সম্পর্ক নিয়ে জানেন, সে এক দশকের বেশি সময় ধরে আমার দলের একটা অংশ, আমার শুটিং, ইভেন্ট এবং মিটিং সবকিছুতেই যুক্ত ছিল।’

হানি সিং বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই অভিযোগগুলো অসত্য, এর বাইরে আর কোনো মন্তব্য করতে চাই না। কারণ, বিষয়টি এখন আদালতে বিচারাধীন। এ দেশের বিচার ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আশা করছি শিগগির সত্য বেরিয়ে আসবে।’

ফ্যান ও ফলোয়ারদের প্রতি অনুরোধ জানিয়ে হানি সিং বলেন, ‘বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দয়া করে কেউ আমার ও আমার পরিবারের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তে যাবেন না।’

শালিনী তালওয়ার, র‍্যাপার ও মিউজিক কম্পোজার হারদিশ সিংয়ের স্ত্রী। হারদিশ ইয়ো ইয়ো হানি সিং নামেই পরিচিত ও জনপ্রিয়। তার ও তার পরিবারের বিরুদ্ধে গত মঙ্গলবার হাজারী আদালতে পারিবারিক সহিংসতার মামলা করেন শালিনী তালওয়ার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD