শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :

বিশেষ চমক নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নানান গুণে গুণান্বিত তিনি। অভিনয়ের বাইরে ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামের গান দিয়ে সংগীতাঙ্গনে তার যাত্রা শুরু হয়। প্রথম গান মুক্তি পর অনেক আলোচনা-সমালোচনা হয় নেট দুনিয়ায়।

এরপর নিজের গাওয়া দ্বিতীয় ‘আমি চাই থাকতে’ গান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হন তিনি। এই গানটিতে সমালোচকদেরও কণ্ঠে মেলে স্তুতিবাক্য। এছাড়াও নুসরাত গেয়েছেন শিহাব শাহীনের ওয়েব ছবি ‘যদি কিন্তু তবুও’তেও। এবার আসছে এই নায়িকা-গায়িকার আরও একটি গান।

গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) গানটির রেকর্ডিং হয়েছে । করোনাকালে নতুন গানটি নিয়েই ব্যস্ত ছিলেই তিনি। গত ছয় মাস ধরেই চলছে গানটির কাজ। তিনি বললেন, আমরা প্রায় ছয় মাস ধরে গানটির কাজ করছি। এর সংগীতায়োজন থেকে শুরু করে ভিডিওতেও থাকবে বিশেষ চমক।

জানা যায়, গানটিতে ভারতের একটি টিম কাজ করবে। বিশেষ করে ফারিয়ার শেষ মিউজিক ভিডিও ‘আমি চাই থাকতে’র টিমের অনেকেই এর পেছনে থাকবেন।

এদিকে, ফারিয়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন গিয়াসউদ্দিন সেলিমের নতুন চলচ্চিত্র ‘গুনিন’-এ। এতে তার সহশিল্পী শরিফুল রাজ, ইরেশ যাকের, মনোয়ার, আজাদ আবুল কালাম পাভেলসহ অনেকে। অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির কাজ শুরু হবে।

২০১৫ সালে চলচ্চিত্রে পা রাখেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD