শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শিরোনাম :

শখের ঘরে আসছে যাচ্ছে নতুন অতিথি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

নতুন অতিথিকে স্বাগত জানাতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী শখ। প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন এই তারকা। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শখ।

গণমাধ্যমকে শখ জানান, ‘নতুন আগামীর অপেক্ষায় আছি। তাই দোয়া চাই সবার।’

শখ বলেন, ‘এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়। আমাকে এই দীর্ঘসময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে।’

ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা দুটি মানুষ খুব ভালো আছি, আপনাদের দোয়ায়। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভকামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন।’

২০২০ সালের ১২ মে দ্বিতীয় বিয়ে করেন শখ। তার স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। রাজধানীর উত্তরায়ও তাদের বাসা আছে বলে জানা গেছে।

এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেন শখ। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD