শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম :

হাসপাতাল থেকে ৪ মাস পর বাড়ি ফিরলো দিয়ার সন্তান!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

জন্মের চার মাস পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলো অভিনেত্রী দিয়া মির্জার সন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম সন্তানকে কোলে নিয়ে একটি ছবি প্রকাশ করেছেন দিয়া। এতে দেখা যাচ্ছে, মায়ের কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছে এই অভিনেত্রীর ছেলে অভ্যান আজাদ রেখি। জন্মের পর নিউবর্ন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) ছিল অভ্যান।

তার পোস্টের ক্যাপশনে দিয়া মির্জা লিখেছেন, ‘আমাদের গল্পটা মাত্র শুরু হয়েছে। আভ্যান তোমার জন্মের প্রথম চার মাসে বহু মানুষ তোমার যত্ন নিয়েছে। তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। ডা. হরি, ডা. জুই, ডা. প্রদীপ, ডা. অনীশ, আর সকল নার্স ও হাসপাতালের কর্মীদের প্রতি আমরা কৃতজ্ঞ। আভ্যান, তুমি তাদের কাছ থেকে যে যত্ন পেয়েছো তার জন্য আমি কৃতজ্ঞ থাকব।’

এই অভিনেত্রী আরো লিখেছেন, ‘আভ্যান, তুমি আমাদের বুঝিয়েছো নম্রতা, বিনয় ও প্রার্থনার শক্তি। তুমি ভালো থাকো। তুমি আমাদের পরিপূর্ণ করো। তোমার শক্তি ও প্রার্থনা ছাড়া আমরা কিছু করতে পারতাম না। ধন্যবাদ। তুমি জানো তুমি কে। যে সমস্ত মা-বাবাদের সন্তানরা এখনও এনআইসিইউ-তে আছে তাদের জন্য প্রার্থনা করছি।’

গত ফেব্রুয়ারিতে বৈভব রেখিকে বিয়ের করেন দিয়া মির্জা। বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি। এরপর গত ১৪ মে তাদের প্রথম সন্তানের জন্মের কথা জানান দিয়া। এই দম্পতি ছেলের নাম রাখেছেন অভ্যান আজাদ রেখি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD