শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম :

এত কিছু টের পাইনি, ইভ্যালি নিয়ে মিথিলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সঙ্গে চুক্তি বাতিলের কথা জানালেন শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেওয়া জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এর আগে গত ১৫ মে ইভ্যালিতে যোগ দেন মিথিলা।

ইভ্যালির সঙ্গে না থাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি বলেন, ‌’আমি জয়েন করার দুই মাসের মধ্যে দেখি নানা জটিলতা। আগে তো এত কিছু টের পাইনি। তবে আমি চাই না এ সময়ে ইভ্যালি রিলেটেড কোনো খবরে আসতে। আমার আরো অনেক কাজ আছে, সেগুলো নিয়েই এখন ব্যস্ত আমি।’

এর আগে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান ইভ্যালি নিয়ে গণমাধ্যমকে বলেন, ‘ইভ্যালির সঙ্গে আমি নেই। এর বেশি কিছু জানানোর কিছু নেই।’

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান চলতি বছরের মার্চে ইভ্যালিতে যোগ দেন। মিথিলা-তাহসান ‘ফেস অব ইভ্যালি’ ও ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’ হিসেবে যুক্ত হন প্রতিষ্ঠানটিতে। যদিও ইভ্যালিতে যোগ দেওয়ার পর প্রতিষ্ঠানটির বিতর্কিত কর্মকাণ্ড ও লেনদেনে অসঙ্গতির কারণে সরে যান তারা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD