শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :

মা হওয়ার ঘোষণা দিলেন শ্রিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

“আমরা পাগলামো করে অসাধারণ ভাবে ২০২০-এর কোয়ারেন্টাইন কাটিয়েছি। যখন গোটা পৃথিবী কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, আমাদের পৃথিবীটা একেবারে বদলে গিয়েছিল। নতুন কিছু শেখা, নতুন উত্তেজনায় ভরা ছিল আমাদের পৃথিবী। আমাদের জীবনে পরী এসেছে আশীর্বাদ হয়ে। আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।”

সোমবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিওর ক্যাপশনে এমনটাই লিখে মা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া শরন।

নিজের শেয়ার করা ভিডিওতে বেবিবাম্প ও মেয়ের এক ঝলকও শেয়ার করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

মালদ্বীপে আন্দেরি কোসচেভের সঙ্গে প্রথম আলাপ হয় শ্রিয়ার। তারপর বন্ধুত্ব এবং প্রেম। এরপর ২০১৮ সালে উদয়পুরে রাজকীয় আয়োজনের মাধ্যমে বিয়ে বন্ধনে জড়ান তারা।

বিয়ের পরপরই স্বামীকে নিয়ে বার্সেলোনা চলে গিয়েছিলেন শ্রিয়া। এরপরই এই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন চাউর হয়েছিলো। কিন্তু সেসময় বিষয়টি কোন মন্তব্য করেননি এই তারকা।

অবশেষে সকলের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১১ অক্টোবর রাতে মা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিলেন তিনি। তবে তার মেয়ের জন্ম কবে হয়েছে সে বিষয়ে কিছু জানাননি শ্রিয়া।

গত আগস্টে স্বামী ও সন্তানকে নিয়ে মুম্বাই ফিরেছেন শ্রিয়া।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD