শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :

মিথিলার সঙ্গে জুটি বাঁধছেন নাঈম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

ঢালিউডে নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রাশিদ মিথিলা। ‘জলে জ্বলে তারা’ সিনেমায় মিথিলার সঙ্গে জুটি বাঁধছেন টেলিভিশনের পরিচিত মুখ এফ এস নাঈম।

মিথিলা তার ভ্যারিফাইড ফেসবুক পেজে বুধবার বিষয়টি শেয়ার করেছে।

মঙ্গলবার সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে একটি গণমাধ্যমকে মিথিলা জানিয়েছেন। চাঁদপুরে বৃহস্পতিবার থেকে সিনেমার শুটিং শুরু হবে বলে জানান তিনি। সিনেমার দৃশ্যধারণের জন্য ১০ দিনের মতো চাঁদপুরেই থাকবেন বলেও মিথিলা জানিয়েছেন।

ঢালিউডের পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্রেও সরব পদচারণা রয়েছে গুণী এই অভিনেত্রীর।

অরুণ চৌধুরীর পরিচালনায় ‘জলে জ্বলে তারা’ সিনেমায় মিথিলা-নাইমের পাশাপাশি ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, মোস্তাফিজুর নূর ইমরানকেও দেখা যাবে।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিতব্য এই সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত। ইফফাত আরেফিন তন্বীর লেখা সিনেমার গল্পটি আবর্তিত হবে নদী ও নারীকে কেন্দ্র করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD