শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম :

নয়নতারার জায়গা দখল করেলন সামান্থা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

রূপালি পর্দায় শাহরুখ খানের দেখা নেই তিন বছর হতে চললো। তবে পর্দায় ফেরার জন্য জোরেশোরে প্রস্তুতি শুরু করেছিলেন বলিউড কিং। কিন্তু গত ৩ অক্টোবর মাদককাণ্ডে গ্রেফতার করা হয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানকে।

আরিয়ান খান গ্রেফতার হওয়ায় সকল শুটিংয়ের কাজ বন্ধ করে দিয়েছেন শাহরুখ খান।

বলিউডে কামব্যাক করার জন্য কিছুদিন আগেই একটি স্পাই থ্রিলারের শ্যুট করছিলেন তিনি। ছবির নাম ‘পাঠান’। অনেকেই মনে করছেন এটাটিই শাহরুখের ফিল্মি ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসের সূচনা।

‘পাঠান’র পাশাপাশি দক্ষিণের পরিচালক অ্যাটলির ছবি ‘লায়ন’র শুট শুরু করেন কিং খান। শাহরুখের সঙ্গে এই ছবিতে অভিনয় করার কথা দক্ষিণের অভিনেত্রী নয়নতারার। তবে এবার এই ছবি থেকে সরে দাঁড়ালেন নয়নতারা।

এই ছবির জন্য অক্টোবর এবং নভেম্বর মাসের নির্দিষ্ট কয়েকটি দিন রেখেছিলেন নয়নতারা। কিন্তু শাহরুখ শুটিং পিছিয়ে দেওয়ায় সমস্যায় পড়েছেন তিনি। বাকি দিনে তার অন্যান্য কাজ থাকার কারণে বাধ্য হয়েই নাকি এই ছবি থেকে সরে দাঁড়ালেন নয়নতারা।

শোনা যাচ্ছে নয়নতারার পরিবর্তে সামান্থা রুথ প্রভুকে দেখা যাবে শাহরুখের বিপরীতে। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি সামান্থা বা ছবির পরিচালক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD