শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম :

ঐশ্বরিয়ার ৪৮ তম জন্মদিন বিশেষ করে তুললেন অভিষেক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

১ নভেম্বর ৪৮-এ পা দিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জয়। তারপর থেকে ধীরে ধীর বলিউডে যাত্রা শুরু। একের পর এক সুপারহিট ছবি অনুরাগীদের উপহার দিয়েছেন তিনি। ২০০৭ সালে বচ্চন পরিবারের বধূ হয়ে নতুন জীবন শুরু। এরপরই তার জীবনে আসে একমাত্র মেয়ে আরাধ্যা। অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে সুখী গৃহকোণ নীল নয়না সুন্দরীর।

৪৮-এর জন্মদিনটা বিশেষ ছিল ঐশ্বরিয়ার কাছে। স্বামী-মেয়ের সঙ্গে উদযাপন করতে দেখা গেল তাঁকে। সেই ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। ছবিতে মা-মেয়েকে একই সাজে দেখা গেছে। মাথায় ফুলের টিয়ারা পরেছেন ঐশ্বরিয়া এবং আরাধ্যা। এদিন অভিষেক এবং আরাধ্যার সঙ্গে ছবি শেয়ার করে ঐশ্বরিয়া লেখেন, ‘আমি তোমাদের সবসময়ের জন্য অনেকটা ভালোবাসি’।

এরপরই জন্মদিনর দিন নিজের মা এবং মেয়ের সঙ্গে ছবি শেয়ার করেন অভিনেত্রী। মা-কে অগাধ ভালোবাসা জানিয়ে ছবি শেয়ার করেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।

স্ত্রীর জন্মদিনে একরাশ ভালোবাসা উজাড় করে ছবি পোস্ট করে অভিষেক বচ্চন। লেখেন, ‘শুভ জন্মদিন স্ত্রী! ধন্যবাদ পাশে থাকার জন্য। তুমি আমাদের সম্পূর্ণ করেছ। আমরা তোমাকে ভালোবাসি’।

মনি রত্নমের তামিল ছবি, পুণ্যিয়ানি সেলভান দিয়ে পর্দায় কামব্যাক করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। শুরু হয়ে গেছে ছবির শ্যুটিংও। ছবিতে নন্দিনী এবং তার মা মান্ধাকিনীর দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্য। মণিরত্নম পরিচালিত এই ছবির প্রধান চরিত্র নন্দিনী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD