শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম :

শাহরুখের অন্য রকম জন্মদিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

বলিউড সুপারস্টার শাহরুখ খান। ২ নভেম্বর ছিল তার জন্মদিন। তবে এবারের জন্মদিনটা একটু অন্য রকমভাবেই কেটেছে তার।

‘বলিউড বাদশা’খ্যাত এই তারকার জন্মদিন মানেই তার বাড়ি মান্নাতের সামনে ভক্ত-অনুরাগীদের ভিড়, আর বাড়ির ছাদে দাঁড়িয়ে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ। পাশাপাশি তারকাদের উপস্থিতিতে পার্টিসহ জমকালো আয়োজন। কিন্তু এবারের জন্মদিনে ভক্তদের ভিড় ছাড়া বাকিগুলো আর হয়নি। ভক্তরা পোস্টার, প্ল্যাকার্ড, ফুল, মালা হাতে মান্নাতের সামনে ভিড় জমালেও তাদের দেখা দেননি ‘বলিউডের রোমান্স কিং’।

তবে শাহরুখ যে এবার জন্মদিন ঘটা করে পালন করবেন না তা আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। মাদক কাণ্ডে ছেলে আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর বেশ কঠিন সময় পার করেছেন শাহরুখ। তারপর থেকে কিছুটা আড়ালে তিনি। কিছুদিন আগে ছেলে জামিন পেলেও এখনো নিজেকে কিছুটা গুটিয়ে রেখেছেন ‘দিলওয়ালে’ অভিনেতা।

জানা গেছে, দেখা না দিলেও অনুরাগীদের প্রতি ভালোবাসা পাঠিয়েছেন এই অভিনেতা। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ভক্তদের জন্য খাবার পাঠিয়েছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD