সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম

২০ দিনে প্রায় ২০ গুণ রোগী বাড়ল নোয়াখালীতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

নোয়াখালীতে আরও ২৩ জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭৯ জনে। গত ১০ মে পর্যন্ত নোয়াখালীতে শনাক্ত ২৩ জন থাকলেও এখন তা বৃদ্ধি পেয়ে ৪৭৯ জনে পৌঁছেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ১০ জনের।

শুক্রবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

তিনি বলেন, নতুন যাদের করোনা শনাক্ত হয়েছে ২৬ ও ২৭ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যবে পাঠানো হয়। ২৮ মে রাতে রিপোর্ট আসে।

শনাক্তকৃতদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৪০৫ জন নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক এক ব্যক্তিকে ঢাকায় চিকিৎসা জন্য পাঠানো হয়েছে। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নোয়াখালীতে দিনদিন করোনা ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফায় লকডাউন চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD