শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

অভিনেত্রী সুনেত্রা মারা গেছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

আশি নব্বই দশকে ঢালিউডে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী সুনেত্রা। কলকাতার এই অভিনেত্রী বাংলাদেশের চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন অনেক আগে। তবে অনুরাগীদের মনে ঠিকই জায়গা ছিল তার। মাঝে মাঝেই তারা জানতে চাইতেন এই অভিনেত্রীর কথা। তাদের জন্য মন খারাপ করা খবর, সুনেত্রা আর নেই। গত ২০ এপ্রিল কলকাতায় মারা গেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন জায়েদ খান।

নিজের ফেসবুকে জায়েদ লিখেছেন, ‘সুনেত্রা অনেকদিন বাংলাদেশ ছেড়ে কলকাতায়। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজ (১৩ জুন) হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। নীরবে নিভৃতে চলে গেলেন। এভাবেই হারিয়ে যায় মানুষ, চলে যায়।’

১৯৭০ সালের ৭ জুলাই কলকাতায় জন্ম অভিনেত্রী সুনেত্রার। তার মূল নাম রীনা সুনেত্রা কুমার। থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। বাংলাদেশি পরিচালক মমতাজ আলী ঢাকাই সিনেমায় নিয়ে আসেন তাকে। ১৯৮৫ সালে ‘উসিলা’ সিনেমায় প্রথম দেখা যায় তাকে। ১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘পালকি’ সিনেমার মাধ্যমে দর্শকমহলে পরিচিতি লাভ করেন সুনেত্রা।

সুনেত্রা অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য―বোনের মতো বোন, যোগাযোগ, ভুল বিচার, সাজানো বাগান, রাজা মিস্ত্রী, ঘর ভাঙ্গা ঘর, কুচবরণ কন্যা মেঘবরণ কেশ, শুকতারা, সুখের স্বপ্ন, রাজা জনি, বাদশা ভাই, ছোবল, ভাই আমার ভাই ইত্যাদি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD