মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প মন্ত্রীর কাছে শুনি ‘তার লম্বা, তাই বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার সৌদির তেল স্থাপনায় ফের হামলা চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

অস্তিত্ব টিকিয়ে রাখা নারীর রহস্যময়ী গল্পে কিয়ারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি চলতি বছরের ১৫ জুলাই সন্তানের মা হয়েছেন। মা হওয়ার আগে অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং চালিয়ে গেছেন তিনি। এমনকি গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে স্ফীতোদরসহ মেট গালার মঞ্চেও হাজির হয়েছিলেন অভিনেত্রী। জন্মের আগে ও পরে— সারাক্ষণ মেয়ে সরায়াহকে নিয়েই যেন ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় রীতিমতো মেয়ের সঙ্গে কথা বলতেন কিয়ারা আদভানি।

অভিনেত্রী বলেন, শুটিংয়ে অনেক সময় আবেগতাড়িত হয়ে পড়তাম। তারপর ভ্যানিটি ভ্যানে ঢুকে পেটটা ধরে ওকে আশ্বস্ত করতাম যে, তোমার মা একদম ঠিক আছে। গোটাটাই অভিনয়। তিনি বলেন, জন্মের পরে মেয়েকে গোসল করানো থেকে তার পরিচর্যা— প্রতিটা সময় ভীষণ উপভোগ করেছেন তিনি। যদিও সন্তান জন্মের পর কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে বিশেষ কোনো অসুবিধা হয় না।

কিয়ারার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মুক্তি পায় ‘ওয়ার ২’ সিনেমাটি। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি দক্ষিণী তারকা যশের সঙ্গে ‘টক্সিক’ সিনেমা র কাজ শুরু করেছেন। ড্রাগ মাফিয়াদের প্রেক্ষাপটে তৈরি এই অ্যাকশন ছবি। যদিও এ সিনেমায় কাজ করার কথা ছিল কারিনা কাপুরের। কিন্তু পরে কারিনা সরে দাঁড়ালে কিয়ারাকে চূড়ান্ত করা হয়।

সম্প্রতি ‘টক্সিক’ সিনেমা নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে নির্মাতাদের তরফে। স্বাভাবিকভাবেই ‘কেজিএফ’খ্যাত যশকে নিয়ে উন্মাদনা দর্শকমহলে। ফলে নির্মাতারা বিবৃতিতে বলেন, ‘টক্সিক’ সিনেমা ঘিরে অনুরাগীদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু অনুমানের ভিত্তিতে সিনেমা সম্পর্কে কোনো তথ্য ছড়াবেন না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD