বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

‘আমাদের জন্য দোয়া করবেন’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের পর থেকেই বিনোদন জগতে তার পথচলা শুরু। এরপর র‍্যাম্প মডেলিং থেকে শুরু করে রুপালি পর্দায় ‘চোরাবালি’ ছবির মাধ্যমে নজর কেড়েছেন ভক্তদের। তবে পেশাদার জীবনের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই তারকা।

নতুন বছরের আগমনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন পিয়া। ফেলে আসা বছরের নানা ঘটনাপ্রবাহ এবং চড়াই-উতরাইয়ের স্মৃতি স্মরণ করে নিজের ফেসবুক হ্যান্ডেলে মনের কথা প্রকাশ করেছেন তিনি।

পিয়া লেখেন, ‘নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। বিগত বছরের জন্য আমি কৃতজ্ঞ। বছরটি অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে, যার মধ্যে আমার বাবার মৃত্যু ছিল সবচেয়ে বড় শোক।’

পাশাপাশি এই বছরে নিজের কিছু ইতিবাচক কাজের স্মৃতির কথাও বলেন তিনি। পিয়ার কথায়, ‘তবুও আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ থাকতে পেরেছি। কারণ আমরা আমাদের সন্তান, নিজেদের এবং আমাদের চারপাশের কিছু মানুষ ও পশুপাখির জন্য কিছু করতে পেরেছি। মহান আল্লাহর কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।’

পোস্টের শেষে জীবনের নতুন যাত্রায় ভক্তদের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করে তিনি লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD