সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

উইজডেনের বর্ষসেরা একাদশে মোস্তাফিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

গত বছর টি-টোয়েন্টি সংস্করণে দারুণ পারফরম্যান্স করেছেন মোস্তাফিজুর রহমান। জাতীয় দলের জার্সি গায়ে এবং ফ্র্যাঞ্চাইজি লিগ, দুটোতেই বেশ উজ্জ্বল ছিলেন তিনি। সেই পারফরম্যান্স দিয়ে উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত বছর টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বেড়েছিল। একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ তো ছিলোই। সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টির পারফরম্যান্স আমলে নিয়েই একাদশটি তৈরি করেছে উইজডেন।

২০২৫ সালে অন্তত ১৫০ ওভার বোলিং করা বোলারদের মধ্যে তার বোলিং গড় ছিল ১৮.০৩। যা কিনা সবার চেয়ে সেরা। কোনো পেসার এতটা মিতব্যয়ী ছিলেন না তার মতো। স্ট্রাইকরেটে শুধু ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার ছিলেন এগিয়ে। রান আটকে রাখার পাশাপাশি নিয়মিত উইকেটও নিয়েছেন মোস্তাফিজ।

গত বছর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৩ ইনিংসে শিকার করেন ৫৯ উইকেট। ওভারপ্রতি রান দেন মাত্র ৬.৭৮, স্ট্রাইক রেট ১৫.৯। ১৫৬.৫ ওভার বোলিং করে ১১ রানে ৩ উইকেট ছিল তাঁর সেরা পারফরম্যান্স।
উইজডেনের এই একাদশে ওপেনিংয়ে আছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। স্পিন বিভাগে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী, পেস আক্রমণে মোস্তাফিজের সঙ্গে জ্যাকব ডাফি এবং অলরাউন্ডার হিসেবে স্যাম কারেন ও জেসন হোল্ডার জায়গা পেয়েছেন।

উইজডেনের বর্ষসেরা (২০২৫) টি-টোয়েন্টি একাদশ

অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD