বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

‘এখানে নতুন কিছু করার সুযোগ আছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর নির্মাণ মানেই নতুন কোনো চমক। ‘পরাণ’ বা ‘তুফান’-এর সাফল্যের পর এবার তিনি নিয়ে আসছেন নারীকেন্দ্রিক গল্পের সিনেমা ‘প্রেশার কুকার’। আর এই সিনেমাটিতে প্রধান চরিত্রে যুক্ত হয়ে বড় ধরনের চমক দিতে যাচ্ছেন হালের আলোচিত নায়িকা শবনম বুবলী।

এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। নতুন লুকে বুবলী ‘প্রেশার কুকার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে নারীদের ঘিরে। এতে বুবলীকে একদমই ভিন্ন এক আবহে দেখা যাবে।

নিজের নতুন এই কাজ নিয়ে বুবলী গণমাধ্যমকে বলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’

এর আগে ২০২২ সালে রাফীর ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’-এ অভিনয় করেছিলেন বুবলী। দীর্ঘ বিরতির পর আবারও এই জুটি একসঙ্গে বড় পর্দার জন্য কাজ করছেন। তবে শুধু বুবলীই নন, এই সিনেমায় আরও থাকছেন এ প্রজন্মের দুই প্রিয় মুখ নাজিফা তুষি ও মারিয়া শান্ত।

রহস্যময় পুরুষ চরিত্র পুরোদস্তুর নারীকেন্দ্রিক সিনেমা হলেও এতে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্রের কথা শোনা যাচ্ছে। চলচ্চিত্র পাড়ায় জোর গুঞ্জন, সেই বিশেষ চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতাকে।

তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থা বা নির্মাতা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD