রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ ফের হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। গত তিন দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) রক্তচাপ কমে যাওয়ায়, শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের এপ্রিলে করোনা-সংক্রমিত হওয়ার পর থেকেই কোভিড-পরবর্তী নানা সমস্যায় ভুগছিলেন ৮৫ বছরের এই সাহিত্যিক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে। এ ছাড়া, তার লিভার ও কিডনিতেও সামান্য সমস্যা রয়েছে। ইতোমধ্যে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা বুদ্ধদেব বয়সজনিত সমস্যাতেও ভুগছেন। তবে মূত্রনালীর সংক্রমণই এখন মূল সমস্যা বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এ ছাড়া, বুদ্ধদেবের দেহ অ্যামোনিয়ার মাত্রাও বেশি ধরা পড়েছে। প্রয়োজনে তাকে প্রতি মিনিটে ২ লিটার করে অক্সিজেন দিতে হতে পারে। তাকে গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট, পালমোনোলজিস্ট, নেফ্রোলজিস্ট ও কার্ডিওলজিস্টদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব গুহ। তখন শহরের একটি হোটেলে নিভৃতবাসে থাকার পর তাকে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ৩৩ দিন লড়াই শেষে করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD