শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

করোনা সেরে ওঠার পর শ্বাসকষ্ট, যা বলছেন চিকিৎসকরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

করোনা থেকে সুস্থ হওয়ার পরও অনেকের শরীরেই থেকে যাচ্ছে অনেক শরীরিক সমস্যা। কারও ক্ষেত্রে তিন সপ্তাহ তো কারও ক্ষেত্রে তিন মাস পর্যন্ত ভোগাচ্ছে করোনা। বেশিরভাগ করোনা রোগীর ক্ষেত্রেই দেখা গেছে শ্বাসকষ্ট বা দুর্বলতার মতো সমস্যা। করোনা পরবর্তী দুর্বলতা বা শ্বাসকষ্ট কাটাতে ‘পালমোনারি রিহ্যাবিলিটেশনের’ পরামর্শ দিচ্ছেন চিকিৎসক।

গবেষণায় দেখা গিয়েছে করোনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের ৬০ থেকে ৭০ শতাংশ রোগী বাড়ি ফেরার তিন সপ্তাহ পরেও কোনও না কোনও সমস্যায় ভুগছেন। ১৫ থেকে ২০ শতাংশ রোগী করোনার কারণে তিন মাস অসুস্থতায় ভুগছেন। এ পরিস্থিতিতে চিকিৎসকরা পালমোনারি রিহ্যাবিলেটেশন বা ফুসফুসের অতিরিক্ত যত্ন নেওয়ার প্রতি জোর দিয়েছেন।

শুধু ওষুধ না ফুসফুস সুস্থ রাখতে জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি। তবে এখন প্রশ্ন হলো কাদের পালমোনারি রিহ্যাবিলিটেশন জরুরি? চিকিৎসকরা বলছেন, করোনার পর যারা শ্বাসকষ্ট, দুর্বলতা, ক্লান্তির সমস্যায় ভুগছেন তাদের। তাদের মতে, ‘‘৬ মিনিট জোরে হেঁটে ৩৫০ মিটারও না যেতে পারলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।’’

চিকিৎসকের পরামর্শে বাড়িতেও শুরু করা যেতে পারে ফিজিওথেরাপি। হাত, পায়ের ব্যায়ামের পাশাপাশি শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত ব্যায়ামও জরুরী। সেই সাথে প্রতিবেলা অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে। ধূমপান কমাতে হবে। শরীরের সঙ্গে যত্ন নিতে হবে মনের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD