শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

ডায়াবেটিস কমাতে ঢেঁড়স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

সারা বিশ্ব জুড়ে ঢেঁড়স খাওয়ার চল রয়েছে। ঢেঁড়সের অনেকে স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এরমধ্যে একটি হলো ব্লাড সুগারের পরিমাণ কমানো। দক্ষিণ এশিয়াসহ তুরষ্ক, পূর্ব মধ্যপ্রদেশে সুগার নিয়ন্ত্রণে ঢেঁড়সের ব্যবহার হয়ে আসছে। এর পাশাপাশি ভিটামিন, মিনারেল ও ফাইবারে পরিপূর্ণ ঢেঁড়স। সেই সাথে ক্যালোরির পরিমাণও অনেক কম ঢেঁড়সে।

ডায়াবেটিস এমন একটি রোগ যা পুরোপুরি শরীর থেকে নির্মূল হয় না। সঠিক খাওয়াদাওয়া, জীবনযাপন ও বিশ্রাম ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারে। মূলত ঢেঁড়সের বীজগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এই বীজ শুকিয়ে পাউডার করা হয় এবং পরে তা খাবার তালিকায় রাখা হয়।

ঢেঁড়সে সলিবল ও ইনসলিবল ফাইবার থাকার কারণে ব্লাড সুগার কমে যায়। ঢেঁড়স খেলে খাবার থেকে শরীর ধীরে ধীরে কার্বহাইড্রেট শোষণ করে। এতে করে হজম ভালো হয় এবং ক্ষুধাও লাগে দেরিতে। ঢেঁড়সে ফ্লাভনয়েড ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা সুগার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঢেঁড়স যেভাবে খাবেন:

ঢেঁড়স রান্না করে, ভাজি করে খেতে পারেন্। আবার ঢেঁড়সের বীজ পাউডার বানিয়ে খেতে পারেন। এছাড়া ঢেঁড়স সারারাত পানিতে ভিজিয়ে খেতে পারেন। সেই পানি পরদিন সকালে পান করুন। তবে যাদের আইবিএসের সমস্যা আছে তাদের ঢেঁড়স এড়িয়ে যাওয়া উচিত।

ঢেঁড়স শরীরের জন্য অনেক ভালো সে বিষয়ে কোন সন্দেহ নেই। তবে অতিরিক্ত কোন কিছুই খাওয়া ঠিক না। আবার স্বাদের পরিবর্তন হওয়া দরকার আছে। যাদের ডায়াবেটিস আছে তারা খুব বেশি মশলা, তেলের পরিবর্তে কম তেল দিয়ে ঢেঁড়স খাওয়ার চেষ্টা করুন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD