মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নসিমন উল্টে নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

নসিমন উল্টে জাকির হোসেন (৩০) নামের একজন শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির দিনাজপুর এলাকার চিরি বন্দর থানার ইউসুফপুর ইউনিয়নের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ জানায়, নসিমনটি পল্লী বিদ্যুতের ঠিকাদারের কাজে নিয়োজিত শ্রমিকদের বহন করছিলো। ফেনী সদর উপজেলার লেমুয়া থেকে কাজ শেষে ফেরার পথে মহাসড়কে ওই স্থানে গেলে প্রথমে চাকা বিষ্ফোরণ হয়, পরে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত ও ৮ জন আহত হয়।

ফেনী জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ জসিম উদ্দিন জানান, দুর্ঘটনায় একজন নিহত, ৮ জন আহত হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুহুল মহসিন সুজন এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি আছে। জাহাঙ্গীর ও রশিদ নামে গুরত্বর আহত দুইজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর তিনজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD