শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২০

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডোবার পানিতে ডুবে রাজিয়া আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের সারাপীগছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত শিশু রাজিয়া আক্রার ওই এলাকার মুক্তারুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাজিয়া বাড়ির সামনে খেলা করছিলো। হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজি করে। পরে বাড়ির সামনের ডোবার পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ও তার পরিবারের লোকজন।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD