শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

পরকীয়া প্রসঙ্গে যা বললেন মিথিলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

পেশাগত ও ব্যক্তিগত জীবন নিয়ে সমান আলোচিত রাফিয়াত রশিদ মিথিলা। কাজ করছেন দুই বাংলার ওটিটি কনটেন্ট ও সিনেমায়। সামলাচ্ছেন চাকরিও। এবার এ অভিনেত্রী মুখ খুললেন পরকীয়া নিয়ে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা হয়েছে মিথিলার। সেখানেই বিষয়টি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেত্রী। র‌্যাপিড ফায়ারে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। কথা বলেছেন স্বামী সৃজিত মুখার্জি ও সাবেক স্বামী তাহসান খানকে নিয়ে।

এ সময় মিথিলাকে প্রশ্ন করা হয় পরকীয়া নিয়ে। সেসময় সৃজিত ঘরণী বলেন, ‘এটা কী? আমি বুঝি না। আমি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাস করি না।’

মেয়ে ও প্রাক্তন স্বামী প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিথিলা বলেন, ‘আয়রা আমার জীবন। তাহসান বন্ধু, আয়রার বাবা।’তার কথায়, ‘আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। আমি আর তাহসান চৌদ্দ বছর একসঙ্গে থেকেছি।’

ঈদে মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত ওয়েব কনটেন্ট ‘বাজি’। এর মাধ্যমে ফের একসঙ্গে দেখা গেছে তাহসান-মিথিলাকে। এখানে তাহসানকে দেখা গেছে ক্রিকেটারের ভূমিকায় এবং মিথিলাকে দেখা গেছে সাংবাদিকের চরিত্রে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD