শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বুধবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে অবরোধের ডাক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আগামী বুধবার আধাবেলা অবরোধের ডাক দিয়েছে পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

সোমবার (১৩ মে) খাগড়াছড়ি সদর উপজেলাসহ সাত উপজেলা ও রাঙামটির বিভিন্ন উপজেলায় প্রতিবাদ সমাবেশ করেছে। র্কমসূচি থেকে উক্ত অবরোধ কর্মসূচির ডাক দেয়।

চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিল, রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের অভিযোগ এনে আগামী বুধবার ১৫ মে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগণ তথা স্থায়ী বাসিন্দারা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনের মাধ্যমে কিছুটা হলেও প্রথাগত অধিকার ভোগ করে আসছে। কিন্তু সরকার এই অধিকারকে সুরক্ষা না দিয়ে উল্টো আদালতের মাধ্যমে আইনটি বাতিল বা অকার্যকর করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের আহবান জানিয়ে বক্তারা আরও বলেন, আইনটি না থাকলে রাজা হেডম্যান, কার্বারীর পদবিও বিলুপ্ত হয়ে যাবে, তাদের আর কোনো ক্ষমতা থাকবে না। তাই পার্বত্য চট্টগ্রামের জনগণ এ ষড়যন্ত্র মেনে নেবে না জানিয়ে তারা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD