রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

মমেকে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৪ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসনডা. মো. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮ টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭ জন করোনায় এবং ১২ জন করোনা উপসর্গ নিয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে আরটিপিসিআর টেস্টে ১৫৬ জন এবং এন্টিজেন টেস্টে ১২৭ জন মোট ২৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। জেলায় আক্রান্তের হার ২৭.৭৫ শতাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD