শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

মাঠে বসে আর্জেন্টিনার খেলা দেখলেন মেহজাবীন-তাসনিয়া ফারিণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪

কোপা আমেরিকায় মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-চিলি। ম্যাচটি সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করেছেন ঢাকার দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। বাংলাদেশ সময় বুধবার (২৬ জুন) সকালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীন একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আজ কে জিততে পারে?’ ছবিতে এবার এক ভিন্ন লুকে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিলেন তিনি। এ সময় তার পরনে ছিল আর্জেন্টিনার জার্সি চোখে কালো চশমা হাতে ঘড়ি। তার মিষ্টি হাসি যেন আর্জেন্টিনা ভক্তদের হৃদয়ে ঝড় তুলবে।

ফেসবুকে মেহজাবীনের সঙ্গে ছবি পোস্ট করেন তাসনিয়া ফারিণ। সেখানে আর্জেন্টিনার জার্সিতে দুজনকে দেখা গেছে।

সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা অভিনন্দন জানিয়েছেন। সরকার মোহাম্মদ জামাল নামে একজনের ভাষ্য, ‘স্টেডিয়ামে এসে আর্জেন্টিনাকে সমর্থন করার জন্য আর্জেন্টিনা দলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।’

মুরাদ আহমেদ নামে একজন লিখেছেন, ‘আপনাকে খুঁজছে বাংলাদেশে আর আপনি মেসির পাশে।’ নাহিদুল ইসলাম লিখেছেন, ‘কে জিতলো না জিতলো তা দেখে লাভ নেই, আপনি কিন্তু আমার মন জয় করে নিয়েছেন।’

মাঠে বসে আর্জেন্টিনার খেলা দেখলেন মেহজাবীন-তাসনিয়া ফারিণ

কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে লাউতারো মার্তিনেজের শেষ সময়ের একমাত্র গোলে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। মেটলাইফে ম্যাচের শুরু থেকেই একক আধিপত্য দেখালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি মেসিরা। দ্বিতীয়ার্ধে এসে আক্রমণ আরও জোরালো করে আর্জেন্টিনা। অবশেষে ম্যাচের ৮৮ মিনিটে জালের দেখা পান মার্তিনেজ। তার ওই একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD