শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :

শাকিবকে ‘আম’, রাজকে ‘করলা’র সঙ্গে তুলনা পরীমণির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অথিতি হয়ে আসেন পরীমণি। সেখানে ঢালিউডের নায়কদের ফলের সঙ্গে তুলনা করতে বলা হয় তাকে। এ সময় শাকিব খানকে আম এবং প্রাক্তন শরিফুল রাজকে করলার সঙ্গে তুলনা করেন নায়িকা।

অনুষ্ঠানে সঞ্চালক বলেন, ‘আমি তোমাকে কয়েকজন নায়ক-নায়িকার নাম বলব, তাদেরকে তুমি বিভিন্ন সবজি বা ফলের সঙ্গে তুলনা করবে।’ সঞ্চালকের এ প্রস্তাব পাওয়ার পর পরী মণি বলেন, ‘সবজি! না না!’ এরপর দ্বিতীয় অপশন ফল বেছে নেন পরী। তারপর সঞ্চালক শাকিব খানের নাম বলেন।

জবাবে পরী মণি বলেন, ‘আম, ফজলি আম।’ এরপর চিত্রনায়ক ফেরদৌসের নাম বলেন। তা শুনেই পরী মণি বলেন, ‘কী অদ্ভুত!’ কয়েক সেকেন্ড সময় নিয়ে এ নায়িকা বলেন, ‘তরমুজ’।

চিত্রনায়ক সিয়াম আহমেদেকে ‘মাল্টা’ ও আরিফিন শুভকে ‘তাল’, চিত্রনায়ক সাইমন সাদিককে ‘শসা’, জায়েদ খানকে ‘বেল’ এবং চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে ‘আমড়া’ বলেন নায়িকা।

এরপরই উপস্থাপক বলেন রাজের নাম। এবার যেন আবেগ ফুরিয়ে যায় নায়িকার। তিনি কোনো ফলের সঙ্গেই তুলনা করতে নারাজ রাজকে। বলেন, ফল তো আর নাই। ফলের সিজন শেষ হয়ে গেছে।’

উপস্থাপকও কম যান না। রাজকে তুলনা দিতে সবজি ধরিয়ে দেন পরীকে। নায়িকা বলেন, ‘ঢেঁড়স-মেরশ কিছু একটা দিয়ে দাও, হতে পারে করল্লা-ফরল্লা।’ সঞ্চালক বলেন, তাহলে রাজের কোন উত্তরটা নেব? করলা নেব? নায়িকা তখন নীরব। কথায় আছে নীরবতা সম্মতির লক্ষণ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD