শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

শিশুর পুষ্টি যেভাবে নিশ্চিত করতে হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

অনেকেই জানতে চান করোনাকালে শিশুর পুষ্টি কিভাবে নিশ্চিত করতে হবে? এর যৌক্তিক কারণও রয়েছে। এক গবেষণায় দেখা গেছে, করোনার মধ্যে অপুষ্টির হার বেড়ে গেছে। এর অন্যতম কারণ হলো, জিনিসপত্র অনেকেরই ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। কিন্তু এই সময়ে শিশুর পুষ্টি নিশ্চিত করা বিশেষ জরুরি।

এ ব্যাপারে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাঈমা সুলতানা দিয়েছেন বিস্তারিত পরামর্শ।

হাতের কাছে যেসব খাবার আছে, তা দিয়েই বাচ্চার সর্বোচ্চ পুষ্টি নিশ্চিত করা যায়। যেমন, একটি কলা। খুব বেশি দাম না। কিন্তু এটির মাধ্যমে আমরা শিশুর পুষ্টিগুণ ঠিক রাখতে পারব।

করোনা কিংবা স্বাভাবিক সময়— সব সময়ই শিশুকে পুষ্টিকর খাবার দিতে হবে। পুষ্টি করোনার সাথে পরোক্ষভাবে জড়িত। আবারো বলব, হাতের কাছে যা আছে, তাই দিয়ে পুষ্টি নিশ্চিত করুন। বাড়ির ও হাড়ির খাবারে করা গেলে সবচেয়ে ভালো। একটি বাচ্চার পুষ্টি ঠিক থাকলে সে সুস্থ থাকবে। বারবার অসুস্থ হবে না। এরপর বয়সের সাথে সাথে শিশুর খাবারের মাত্রাটা ধীরে ধীরে বাড়াতে হবে। শিশুর বয়স ছয় বছর হলে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে নতুন খাবার যুক্ত করতে হবে। শিশু একটা খাবারে অভ্যস্ত হয়ে যাবে, আরেকটা নতুন খাবারের সাথে সম্পর্ক করাতে হবে।

করোনাকালে স্কুল বন্ধ থাকায় শিশুদের ছেড়ে না দিয়ে মা-বাবাকে আরও যত্নশীল হতে হবে। স্কুল বন্ধ থাকায় অনেকেই দেখা যাচ্ছে, আগে সকাল ৭টায় যখন শিশু স্কুলে যেত, এখন ঘুমাচ্ছে। মা-বাবাও তাকে ঘুমাতে দিচ্ছে। এতে তার সাধারণ লাইফস্টাইল বাধাগ্রস্ত হচ্ছে। কিছুদিন পরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে, তাকে আবার নরমাল লাইফে নিয়ে আসা কঠিন হয়ে পড়বে। এজন্য শিশুর সকালে ওঠার অভ্যাস ধরে রাখতে হবে। সময় মতো লেখাপড়া ও খেলাধুলায় অভ্যস্ত করতে হবে। এছাড়া খেয়াল করতে হবে, কোনো মতেই বাচ্চা যেন পানিশূন্যতায় না ভোগে।

আমরা সব সময় বলি, একটি শিশুর যত্নের জন্য তার মায়ের যত্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর বাচ্চা জন্ম গ্রহণের পর ছয় মাস পর্যন্ত মায়ের দুধ পান করবে। মায়ের দুধ খেলে বাচ্চা কোনো প্রকার অপুষ্টিতে ভুগবে না। অপুষ্টিজনিত সমস্যাও কম হবে। বয়স ছয় মাস পূর্ণ হয়ে যাওয়ার পর বাচ্চাকে সম্পূরক খাবার দিতে হবে। এগুলো অবশ্যই বাড়ির খাবার হতে হবে। একটি বাচ্চার পরিপাকতন্ত্র ও পাকস্থলি থাকে ছোট। এজন্য তার ছোট্ট পেটটা পুষ্টিকর খাবারে পূর্ণ হতে হবে। সে চেষ্টাই অভিভাবকদের করা উচিত।

আমি মা-বাবাদের উদ্দেশ্য বলব, একবার খাওয়ার পর পুরোপুরি হজম হতে বাচ্চার তিন থেকে চার ঘণ্টা লেগে যায়। এক্ষেত্রে বাচ্চাকে এক থেকে দেড় ঘণ্টা পরপর খেতে বললে সে খাবে না। এজন্য আপনি বাচ্চাকে যে পরিমাণ খাবার খেতে বলছেন, তা তার চাহিদার থেকে অতিরিক্ত কিনা খেয়াল রাখতে হবে। বাচ্চার যতটুকু খাবার প্রয়োজন, ততটুকু এবং সঠিক সময়ে দিতে হবে।

সূত্র: ডক্টর টিভি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD