শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি সমর্থিত শত শত যোদ্ধাকে হত্যা ও আটকের দাবি হুতিদের বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের অবদান বেশি: পুতিন হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও বিচারালয়ে উমেদারের দাপট ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম

শেষ ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

চতুর্থ ধাপের তফসিলে ৬০ উপজেলায় ভোটগ্রহণের ঘোষণা দেয় নির্বাচন কমিশন (ইসি)। তিন পদে ৭২১ প্রার্থীর বিপরীতে ভোটার দুই কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন।

তিন পদে ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী রয়েছেন। পাঁচ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

৬০ উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা সাত হাজার ৮২৫টি। ভোটকক্ষ রয়েছে প্রায় ৬১ হাজার। এই ধাপের মোট ভোটার দুই কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক কোটি ১১ লাখ ৮৮ হাজার ৫৬০ জন। নারী ভোটার এক কোটি সাত লাখ ৪৫ হাজার ৫৫৮ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১২৭ জন।

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে চার ধাপে ৪৭৬টি উপজেলায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এরমধ্যে কিছু উপজেলায় মামলা জটিলতা, বৈধ প্রার্থীর মৃত্যু, ঘূর্ণিঝড় রিমালের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। বাকি ১৯টি উপজেলা পরিষদে নির্বাচনের সময় হয়নি। পরবর্তী সময়ে সেসব পরিষদে ভোট নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD