শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

সবাই ভুলে গেছে রোহিতকে অধিনায়ক আমি বানিয়েছি: সৌরভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

২০১১ সালে ভারত বিশ্বকাপ জেতার ১৩ বছর পর আইসিসির শিরোপা খরা কেটেছে রোহিত শর্মা নেতৃত্বে ও রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে। দুই জনেই দলকে সাফল্য এনে দিয়ে সরে দাঁড়িয়েছেন। তবে এই দু’জনকে অধিনায়ক ও কোচে পদে বসানোর পিছনে যেই ব্যক্তির সবথেকে বড় অবদানরয়েছে তিনি সৌরভ গাঙ্গুলি।

সাবেক অধিনায়ক ও বোর্ড সভাপতি সৌরভের হাত ধরেই দু’জন দায়িত্ব নেন।

২০২১ সালে বিরাট কোহলি টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর, ওয়ানডে দলের নেতৃত্বও তার থেকে কেড়ে নেওয়া হয়েছিলো। যা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল সেই সময়ে। বিসিসিআইর তৎকালীন সভাপতি সৌরভ সৌরভ গাঙ্গুলি সঙ্গে কোহলি বিবাদে জড়িয়ে পড়েছিলেন। যা প্রকাশ্যে এসে পড়েছিল।

সৌরভ দাবি করেছিলেন, কোহলিকে তিনি তাঁর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে বলেছিলেন। কিন্তু বিরাটের দাবি ছিল, এই ধরণের কিছুই তাঁকে বলা হয়নি। এর মধ্যে রোহিত শর্মাকে সাদা বলের অধিনায়ক ঘোষণা করা হয়। এরপর কোহলির নেতৃত্বে দক্ষিণ
আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পরেই ভারতের টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন কোহলি। তখন বিতর্ক আরও তীব্র হয়।

এই ঘটনা স্মরণ করে এক সাক্ষাৎকারে মুখ খুললেন সৌরভ। তিনি বলেন, ‘আমি যখন রোহিত শর্মাকে ভারতীয় দলের অধিনায়কত্ব দিই, সবাই আমার নিন্দা করেছিল। এখন ভারত রোহিতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, এখন সবাই আমার বিরুদ্ধে বলা বন্ধ করে দিয়েছে। এমনকি
সবাই ভুলে গিয়েছে যে রোহিতকে অধিনায়ক করার পিছনে আমিই ছিলাম।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD