শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

হঠাৎ সুশান্তের কথা মনে পড়ছে সারার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বলিউড অভিনেত্রীর সারা আলির প্রথম ছবিতে নায়ক ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। তাই অভিনেত্রীর অভিনয়সফরে বিশেষ জায়গা জুড়ে রয়েছেন প্রয়াত অভিনেতা। সেই কারণেই প্রায়ই সুশান্তকে স্মরণ করেন সারা। রোববার রাতেও তাই হঠাৎ সুশান্তের কথা মনে পড়ে গেল সারার। এই দিন পূর্ণ হল সারার প্রথম ছবি ‘কেদারনাথ’-এর সাত বছর।

ছবির শুটিং সেট থেকে বেশ কিছু মুহূর্ত ভাগ করে নেন সারা। প্রথম ছবিটিই ছিল সুশান্তের সঙ্গে। ছবিগুলির সঙ্গে সারা লেখেন, ‘কেদারনাথের’ সাত বছর। ২০১৭ সাল পর্যন্ত ফিরে গেলে ভালোই হত। আমি একটি মুহূর্তও বদলাতে চাই না। শুধু সেই সুন্দর মুহূর্তগুলো নতুন করে উপভোগ করতে চাই। প্রতিদিন সেই মুহূর্তগুলো মনে পড়ে। এ মুহূর্তগুলো আমাকে যা যা শিখিয়েছে ও দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।

এ ছবি থেকেই ব্ল্যাক কফি, পাহাড়ে ট্রেক করা, চাঁদ নিয়ে চর্চা করা, ছবি তোলা, পাহাড়ি খাবার খাওয়ার প্রতি আগ্রহ তৈরি হয়েছিল সারার। এই সব বিষয়েই সুশান্ত অনুপ্রেরণা জুগিয়েছিলেন বলে জানান অভিনেত্রী। তাই প্রয়াত অভিনেতার জন্য সারা লেখেন, সুশান্ত, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সব কিছুর সঙ্গে পরিচয় করানোর জন্য। সব সময়ে কৌতূহলী থাকতে হয়, নতুন কিছু জানার চেষ্টা করতে হয়— এই শিক্ষা আমাকে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।

এর আগেও ‘কেদারনাথ’ ছবি ও সুশান্তের সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিচারণ করেছেন সারা।

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। তদন্তে জানা যায়, তিনি আত্মঘাতী হয়েছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD