শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

হাঁটার স্বাস্থ্য সুবিধা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

নিজেকে শারীরিকভাবে ফিট রাখার জন্য হাঁটার কোনও বিকল্প নেই। পেশী, জয়েন্ট এবং হাড়কে শক্তিশালী করা থেকে শুরু করে বিপাক প্রক্রিয়া বাড়িয়ে তোলার ক্ষেত্রে হাঁটা বিশেষ অবদান রাখে। নিয়মিত হাঁটার অভ্যাস করলে শরীরের বাড়তি মেদ কমে যায় নিশ্চিতভাবে। হাঁটার যেসব স্বাস্থ্য উপকারিতা রয়েছে জেনে নিন সেগুলো—

হার্ট ভালো রাখে

হাঁটা হার্ট ভালো রাখতে সহায়তা করে এবং করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি হ্রাস করে। এর জন্য সপ্তাহে পাঁচ দিন অন্তত ৩০ মিনিটের জন্য হাঁটা উচিত।

ক্যালোরি পোড়ায়

ক্যালোরি বার্ন করার জন্য অনেকেই ভারী বা জটিল ওয়ার্কআউট করে থাকেন। কিন্তু আপনি কী জানেন, কেবল হাঁটার মাধ্যমে সহজেই ওজন হ্রাস করতে পারেন। তাই নিয়মিত হাাঁটার অভ্যাস শুরু করুন।

এনার্জি বাড়ায়

দিনের বেশিরভাগ সময় শুয়ে কাটালে স্ট্যামিনা কমে যায়। তাই সবসময় শুয়ে না থেকে ঘরের মধ্যেই হাঁটাহাঁটি করে করা যায় এমন কাজ করুন। হাঁটা অক্সিজেন প্রবাহ বৃদ্ধি করে, নোরপাইনফ্রাইন এবং এপিনেফ্রিনের মতো হরমোনের স্তরকে উন্নত করে।

রক্তে সুগার কমায়

খাওয়ার পরে কখনই শুয়ে থাকবেন না বরং হাঁটাচলা করুন। কারণ খাওয়ার পরের হাঁটা রক্তে শর্করা হ্রাস করতে এবং হজমে উন্নতি করতে সহায়তা করে। খাবার পরের হাঁটা দুর্দান্ত অনুশীলন হিসাবেও কাজ করে যা আপনাকে ফিট রাখতে সহায়তা করবে।

উদ্বেগ দূর করে

বিভিন্ন গবেষণায় দেখো গেছে যে, উদ্বেগ থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে ১০ মিনিটের হাঁটা ৪৫ মিনিটের ব্যায়ামের মতোই কাজ করে। এছাড়াও প্রকৃতির কাছাকাছি থাকা আপনার মনকে শান্ত করতে এবং চাপ কমিয়ে উদ্বেগের মাত্রা হ্রাস করতে সহায়তা করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD