শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

হার্ট অ্যাটাক করে কোমায় নেদারল্যান্ডসের অজি কোচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় চলে গেছেন নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রায়ান ক্যাম্পবেল। ৫০ বছর বয়সী ক্যাম্পবেল যুক্তরাজ্যের একটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে ভর্তি আছেন।

মঙ্গলবার পার্থের রেডিও স্টেশন সিক্সপিআর জানায়, হার্ট অ্যাটাক করার সময় এই ডাচ ক্রিকেট কোচ নিজের সন্তানদের সঙ্গে মাঠে ছিলেন। এরপরই তাকে হাসপাতালের কোমায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের চেষ্টায় তিনি কয়েকবার শ্বাস নিতে পেরেছিলেন।

২০১৭ সাল থেকে অস্ট্রেলিয়ার সাবেক এই উইকেট কিপার ক্রিকেটার নেদারল্যান্ডস ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের পর ইউরোপে ফেরেন ক্যাম্পবেল। এর আগের সপ্তাহে নিজ শহর পার্থে বন্ধু ও পরিবারের সঙ্গে দেখা করেছিলেন তিনি।

২০০২ সালে অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে খেলেছিলেন ক্যাম্পবেল। সে সময় অ্যাডাম গিলক্রিস্ট নিজের নবজাতক সন্তানের পাশে থাকার জন্য না খেলায় সুযোগ পেয়েছিলেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। জাতীয় দলের ক্যারিয়ার দীর্ঘ না হলেও ১২ বছর খেলেছিলেন ঘরোয়া লিগে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ৯৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৬০০৯ রান করেছিলেন ক্যাম্পবেল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD