শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২৪২ ডেঙ্গুরোগী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

মাস শেষ হতে আরও চারদিন বাকি। এরপরও চলতি মাসের ২৬ দিনে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে আরও ২৪২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার একজনে।রোববার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৪২ জনের মধ্যে রাজধানীর হাসপাতালে ১৮৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৫৭ জন ভর্তি হন। এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৪৩ জন।

হাসপাতালে ভর্তি এক হাজার ৪৩ জন ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ৮১৪ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২২৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ২৫৩ জন।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৪২ রোগীর মধ্যে রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬২ জন ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ১২৩ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ৫৭ জন ভর্তি হন।

চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৭ হাজার ৩৫৭ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন ও ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সাত হাজার একজন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৬১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন ও চলতি মাসে (২৬ সেপ্টেম্বর পর্যন্ত) ১৫ জনের মৃত্যু হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD