শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

করোনা আক্রান্ত মার্শ হাসপাতালে, বদলে গেছে মুস্তাফিজদের ম্যাচের ভেন্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

করোনায় জর্জরিত দিল্লি ক্যাপিটালস। দলটির অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ ও সাপোর্ট স্টাফের চার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটির জন্য পুনেতে যাওয়া হচ্ছে না দিল্লির। এই ম্যাচটি পুনে থেকে সরিয়ে আনা হচ্ছে মুম্বাইয়ের ব্রেবর্নে স্টেডিয়ামে।

দিল্লি দলে করোনা হানা দেওয়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। মিচেল মার্শকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের সদস্যরা করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে মুস্তাফিজদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD