শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ইরানে করোনায় মৃত্যুর আসল সংখ্যা ১০ গুণেরও বেশি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

ইরানে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে যত লোক মারা গেছেন বলে সরকারি হিসেবে বলা হয়; প্রকৃত সংখ্যা তার চেয়ে পাঁচ থেকে ১০ গুণ বেশি হতে পারে। বিবিসির ফারসি সার্ভিসের এক অনুসন্ধানে এমন তথ্য পাওয়া গেছে।

ইরানে করোনাভাইরাস সংক্রমণ ছিল মধ্যপ্রাচ্যে সবচেয়ে গুরুতর। সেখানে ২১৫,০০০-এরও বেশি আক্রান্ত এবং ১০ হাজারের বেশি লোকের মৃত্যু সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। তবে বিবিসি ফারসি‌’র অনুসন্ধানে দেখা যায়, শীতকালে ইরানে স্বাভাবিকের চেয়ে ৬,৪০০ বেশি মৃত্যু হয়েছে – যা ওই একই সময়ে করোনাভাইরাসে মৃতের সরকারি সংখ্যার চাইতে ৫০০০ বেশি।

রাজধানী তেহরানে এই একই সময়ে ‘অতিরিক্ত’ মৃত্যুর সংখ্যা ছিল একই সময়কালে সারা দেশে করোনাভাইরাসে মৃত্যুর সরকারি সংখ্যার চেয়েও বেশি।

সূত্র: বিবিসি বাংলা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD