মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শোয়েব মালিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মালিকের। এরপর লম্বা সময় ধরে ম্যান ইন গ্রিনদের জার্সি গায়ে খেলেছেন এই অলরাউন্ডার।

সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন তিনি। এরপর মাঝের লম্বা সময় জাতীয়দলের আশার চেষ্টা চালিয়ে গেছেন এই তারকা। তবে তার অপেক্ষা আর দীর্ঘ না করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মালিক।

সম্প্রতি তার দেশের এক টিভি শোতে কথা বলতে গিয়ে পাকিস্তানের হয়ে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা জানান এই অলরাউন্ডার। শোয়েব বলেন, ‘অনেক বছর ধরেই পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছি। মুহূর্তগুলো দারুণ উপভোগ করেছি। বর্তমান জীবন নিয়ে আমি খুব খুশি এবং সন্তুষ্ট। পাকিস্তানের হয়ে আবারও খেলার কোনো ইচ্ছা নেই।’

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন মালিক। এদিকে জাতীয় দলের কোচিং করানোর কোনো আগ্রহ নেই বলেও জানিয়েছেন তিনি। পাকিস্তানি অলরাউন্ডার বলেছেন, ‘জাতীয় দলে কোচিং করাতে আগ্রহী নই, তবে ঘরোয়া দলে মেন্টর হিসেবে কাজ করতে  চাই। আশা করি, শোয়েব মালিকের স্তরের চাকরির অফার ভবিষ্যতে পাব।’
পাকিস্তানের জার্সিতে দীর্ঘ ২৫ বছরের পথচলায় সাদা পোশাকে ব্যাট হাতে ১৮৯৮ রানের বিপরীতে ৩২ উইকেট নিয়েছেন। লাল বলের ক্রিকেটে নিজেকে সেভাবে না মেলে ধরতে পারলেও সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের ভরসার ক্রিকেটার ছিলেন তিনি। একদিনের ক্রিকেটে ৭৫৩৪ রানের বিপরীতে ১৫৮ উইকেট রয়েছে তার নামার সঙ্গে।

এছাড়া ৯টি শতকের সঙ্গে ৪৪টি অর্ধশতক রয়েছে তার। অপরদিকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ২৪৩৫ রানের বিপরীতে ২৪টি উইকেট রয়েছে তার। যেখানে অর্ধশতক রয়েছে ২৪টি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD